পাঁচবিবিতে জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

আপলোড সময় : ১৯-০১-২০২৬ ০৪:৫৯:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০১-২০২৬ ০৪:৫৯:১১ অপরাহ্ন
মোঃ মিশিকুল মন্ডল 
জয়পুরহাট প্রতিনিধি 


ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী আন্দোলনের অন্যতম প্রতীক, জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির নির্মম হত্যাকাণ্ড গোটা দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। এই হত্যার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে ফুঁসে উঠেছে শিক্ষার্থী সমাজ। হত্যার বিচার ও দায়ীদের শাস্তির দাবিতে উপজেলার সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে পালিত হয়েছে প্রতিবাদী অবস্থান কর্মসূচি।
আজ সোমবার দুপুর ১২ টায় উপজেলার পাঁচমাথা এলাকায় উপজেলার সাধারণ শিক্ষার্থীর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। হাতে হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে শিক্ষার্থীরা দীর্ঘ সময় অবস্থান করেন।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন,শরিফ ওসমান হাদি আমাদের জন্য শুধু একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন প্রতিবাদের প্রতীক। শরিফ ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের একজন সাহসী যোদ্ধা। তাকে নির্মমভাবে হত্যা করে একটি কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এই হত্যাকাণ্ড আন্দোলনকে আরও বেগবান করবে। এ ধরনের হত্যাকাণ্ড গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের জন্য হুমকি।বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে। তাই অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। হাদি হত্যার ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান। পরে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি সমাপ্ত হয়।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com