লালমাটিয়ায় ওয়াজ মাহফিলের প্যান্ডেল তৈরি নিয়ে সংঘর্ষ, আহত ১

আপলোড সময় : ১৯-০১-২০২৬ ১০:৩৬:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০১-২০২৬ ১০:৩৬:২৭ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি :মাহফুজুর রহমান

রাজধানীর লালমাটিয়া এলাকায় ওয়াজ মাহফিলের প্যান্ডেল নির্মাণকে কেন্দ্র করে ‘নূরে মদিনা মাদ্রাসা’ এবং ‘মসজিদের সমাজ বাংলাদেশ’-এর প্রতিনিধিদের মধ্যে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটেছে। এতে মো. হাসিব (২৫) নামের একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালমাটিয়া এলাকায় ‘মসজিদের সমাজ বাংলাদেশ’-এর মালিকানাধীন একটি খালি জায়গায় ওয়াজ মাহফিল আয়োজনের উদ্যোগ নেয় নূরে মদিনা মাদ্রাসা কর্তৃপক্ষ। আজ সোমবার সকালে মাদ্রাসার পক্ষ থেকে ওই জায়গায় প্যান্ডেল তৈরির কাজ শুরু করা হলে মসজিদের সমাজ বাংলাদেশ-এর প্রতিনিধি মো. মনসুর আলী সরকার (৬৫) সেখানে উপস্থিত হন।

তিনি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে জানতে চান, প্যান্ডেল নির্মাণের জন্য সংশ্লিষ্ট কমিটির কাছ থেকে কোনো পূর্বানুমতি নেওয়া হয়েছে কি না। এই প্রশ্নকে কেন্দ্র করে মাদ্রাসার প্রতিনিধি মো. সোহাগ মিয়া (৩৫)-এর সাথে তার তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষ হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষের ঘটনায় মো. হাসিব নামের এক যুবক আহত হন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর থেকে এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই বিষয়ে কোনো পক্ষ থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় মুরুব্বিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন বলে জানা গেছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com