​জামায়াতে ইসলামীর পলিসি সামিট শুরু

আপলোড সময় : ২০-০১-২০২৬ ১১:১৫:০৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০১-২০২৬ ১১:১৫:০৭ পূর্বাহ্ন


আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘রাষ্ট্র পরিচালনার জন্য দলীয় কৌশল বিষয়ে ‘পলিসি সামিটের’ আয়োজন করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই সামিট শুরু হয়েছে।

এতে বিভিন্ন দেশের কূটনীতিক, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, পেশাজীবী এবং সিনিয়র সাংবাদিকরা অংশ নিয়েছেন।

সামিটে আগামীর নতুন বাংলাদেশ গড়ার জন্য দলের নানা পরিকল্পনা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন দলটির আমির ডা. শফিকুর রহমান। এ সময় নানা ডিজিটাল উপস্থাপনার মাধ্যমেও সরকার পরিচালনার বিষয়ে দলীয় কৌশল ও পরিকল্পনা তুলে ধরা হয়। বিকেল পর্যন্ত এই সামিট চলবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com