এখন কেমন আছেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

আপলোড সময় : ২১-০১-২০২৬ ০১:৪৫:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০১-২০২৬ ০১:৪৫:০২ অপরাহ্ন

ব্রেন টিউমারের চিকিৎসার জন্য প্রায় নয় মাস ধরে লন্ডনে অবস্থান করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। পাঁচ মাস আগে লন্ডনের উইলিংটন হাসপাতালে মাথায় অস্ত্রোপচার করা হয়। 

অনুরাগীদের প্রশ্ন, ‘বেদের মেয়ে জোছনা’ খ্যাত অভিনেতা এখন কেমন আছেন? সে প্রশ্নের জবাব দিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য এবং ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। 
তিনি বলেন, ‘দ্বিতীয় দফায় কেমোথেরাপি চলছে। এ থেরাপি চলবে আগামী মে মাস পর্যন্ত। এরপর জার্মানিতে নিয়ে গিয়ে একটি ভ্যাকসিন দেওয়া হবে। তখন যদি তার শরীর ঠিকঠাক থাকে তবেই দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।’ 
গত বছরের প্রথম দিনে অভিনেতার শরীরে টিউমার ধরা পড়লেও পারিবারিক সিদ্ধান্তে গত ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চনকে লন্ডনে নেওয়া হয়। সেখানে প্রথমে হারলি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসা শুরু হয়। তিন মাসের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার ব্রেনে অস্ত্রোপচার করা হয়। 
১৯৯১ সালে মাত্র ১৩ বছর বয়সে নবম শ্রেণিতে পড়ার সময় ‘মাস্তান রাজা’ চলচ্চিত্রে অভিনয় করেন। এতে সোনিয়াকে শাবানার কিশোরী বয়সের চরিত্রে দেখা যায়। এরপর ‘প্রেম শক্তি’ চলচ্চিত্রে প্রথম নায়িকা চরিত্রে অভিনয়। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি টিভিতে নাটক ও বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন। তার অভিনীত চলচ্চিত্রে মধ্যে ‘ভয়ংকর ৭ দিন’, ‘বিদ্রোহী কন্যা’, ‘বডিগার্ড’, ‘শেষ রক্ষা’ ,‘স্বপ্নের ঠিকানা’, ‘শত জনমের প্রেম’ উল্লেখযোগ্য। 

 

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com