প্রচারণার শুরুর দিন ৭ জেলায় যাবেন তারেক রহমান, সফরসঙ্গী হবেন যারা

আপলোড সময় : ২১-০১-২০২৬ ০২:১৪:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০১-২০২৬ ০২:১৪:৩৯ অপরাহ্ন

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে। সিলেট থেকে প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। প্রথম দিন সাত জেলার নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি) গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনাকারী কমিটির মুখপাত্র মাহাদী আমীন এই তথ্য জানান।
 

তিনি বলেন, ‘সিলেট থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করতে আজ বুধবার রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। গভীর রাতে হয়রত শাহ জালাল (রহ) এর মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।’

মাহাদী আমীন বলেন, সিলেটের পর মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলা মাঠে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠে, ব্রাক্ষণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকায়, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় সমাবেশে বক্তব্য দেবেন। এসব সমাবেশে অংশ নিয়ে গভীর রাতে গুলশানের বাসায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান।
বিএনপির নির্বাচন পরিচালনাকারী কমিটির মুখপাত্র বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধী ১৬ বছরের দীর্ঘ আন্দোলনে এবং গণঅভ্যুত্থানে বিএনপি ও প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ছিল অনবদ্য ও অভূতপূর্ব ভূমিকা। তাদের প্রতি ভালোবাসা থেকে বিএনপি চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিটি সফরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী শীর্ষ নেতাদের পর্যায়ক্রমে সফরসঙ্গী হিসেবে নিয়ে যাবেন এবং দেশের জন্য তাদের যে সংগ্রাম তাকে মূল্যায়িত করবেন।

 

তিনি জানান, সিলেট সফরে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে যাবেন আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, মামুন হাসান, আবদুল মোনায়েম মুন্না, কাজী রওনুকুল ইসলাম শ্রাবন, ইয়াসীন ফেরদৌস মুরাদ এবং রাকিবুল ইসলাম রাকিবসহ বেশ কিছু ত্যাগী সংগ্রামী তরুণ নেতৃবৃন্দ। সামনের সফরে এরকম আরো ত্যাগী নেতারা সম্পৃক্ত হবেন ইনশাল্লাহ।

‘নির্বাচনী থিম সং’

মাহাদী আমীন বলেন, ‘নির্বাচনী প্রচারণার শুরুতে বুধবার রাত ১২টা ১ মিনিটে অর্থাৎ ২২ জানুয়ারি প্রথম প্রহরে ঢাকার লেক শোর হোটেলে থিম সং উদ্বোধন করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। উপস্থিত থাকবেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিহউল্লাহসহ কমিটির সদস্য ও বিএনপির নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা। সিলেটের পর পরবর্তী সফর হবে চট্টগ্রামে। সেটা পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জুবায়ের বাবু, মোস্তাকুর রহমান, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান উপস্থিত ছিলেন।

 

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com