জুনায়েদের খেজুর গাছের সঙ্গে হাঁস নিয়ে লড়বেন রুমিন ফারহানা

আপলোড সময় : ২১-০১-২০২৬ ০২:১৭:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০১-২০২৬ ০২:১৭:২২ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঁস প্রতীক পেয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) ব্যারিস্টার রুমিন ফারহানা।

অন্যদিকে এই আসনে বিএনপি সমর্থিত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবিব খেজুর গাছ প্রতীক পেয়েছেন। আজ বুধবার জেলা নির্বাচন অফিস থেকে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।


এর আগে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছিলেন, ‘আমি যাই বলি, তা-ই করি। আমার এলাকার মানুষের সিদ্ধান্তই চূড়ান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা-ই হোক, নির্বাচন করব। আমি সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব।’

তিনি আরও বলেন, ‘বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র—সময়ই বলবে কপাল কেমন। আমার বাবা ১৯৭৩ সালে আপনাদের বাপ-দাদার ভোটে স্বতন্ত্র থেকেই নির্বাচিত হয়েছিলেন।’

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com