নিরাপত্তার জন্য গানম্যান চায় হান্নান মাসউদ

আপলোড সময় : ২১-০১-২০২৬ ০৬:১৫:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০১-২০২৬ ০৬:১৫:২৭ অপরাহ্ন


নিরাপত্তার জন্য ব্যক্তিগত গানম্যানের আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী–৬ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদ।


বুধবার (২১ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নোয়াখালীর ছয়টি আসন থেকে নির্বাচনে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে দুজন নিরাপত্তার জন্য ব্যক্তিগত গানম্যানের আবেদন করেছেন।


তারা হলেন নোয়াখালী–২ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজুর রহমান ও নোয়াখালী–৬ আসনের জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসউদ। আবেদনকারীদের আবেদন পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com