ছাত্রদলের জলতরঙ্গ ও মোল্লা গ্রুপের সংঘর্ষে আহত ৮, হলে ব্যাপক ভাঙচুর

আপলোড সময় : ২১-০১-২০২৬ ০৬:২০:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০১-২০২৬ ০৬:২০:১৯ অপরাহ্ন


তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে শাখা ছাত্রদলে জলতরঙ্গ ও মোল্লা নামে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে কলেজের শহীদ মামুন হলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সংঘর্ষ চলাকালে শহীদ মামুন হলের বিভিন্ন অংশে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এতে হলের জানালার কাচ, দরজা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম নাহিদ ও জলিল আদিক সমর্থিত মোল্লা গ্রুপ এবং শিহাব উদ্দিন সিয়াম এবং জিহাদ হাওলাদারের জলতরঙ্গ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদলের একটি গ্রুপ কড়াইল বস্তি থেকে বহিরাগত লোকজন এনে হলে অবস্থানরত অন্য পক্ষের ওপর হামলা চালায়। হামলায় অন্তত ৮ জন আহত হন। তাদের দ্রুত আশপাশের হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

এই ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল তাৎক্ষণিক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ মোল্লা, শিহাব উদ্দিন সিয়াম এবং জিহাদ হাওলাদারের সাংগঠনিক পদ স্থগিত করেছে। এ ছাড়াও যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম নাহিদ ও জলিল আদিককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

শহীদ মামুন হলের তত্ত্বাবধায়ক ফারুকুল ইসলাম বলেন, অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বনানী থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েনের জন্য অনুরোধ করা হয়েছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com