ঢাকায় নির্বাচন কমিশনে (ইসি) এসেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। তিনি নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন বলে জানা গেছে
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা দেড়টার দিকে তিনি ইসির ওই কমিশনারের কক্ষে প্রবেশ করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। তবে, আগামীকাল থেকে নিজ আসনে প্রচারণা শুরু করবেন বলে সাংবাদিকদের জানান রুমিন ফারহানা।