প্রধান উপদেষ্টাকে ওসমান হাদির স্ত্রীর প্রশ্ন, হত্যার বিচার কোথায়?

আপলোড সময় : ২২-০১-২০২৬ ০৪:০৮:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০১-২০২৬ ০৪:০৮:৪৯ অপরাহ্ন



ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রশ্ন করেছেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। ২২ জানুয়ারি দুপুর ১টা ৫ মিনিটে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টে তিনি এ প্রশ্ন করেন।

রাবেয়া ইসলাম সম্পা লিখেছেন, ‌‘মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস সাহেব, আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার কোথায়? আপনারা যদি ভেবে থাকেন ফিরনাসের দায়িত্ব নেওয়ার কথা বলে তার বাবার হত্যার বিচার করবেন না, তাহলে সেটা আপনাদের ভুল ধারণা। ফিরনাস তার বাবাকে বিক্রি করে কোনো কিছু গ্রহণ করবে না। সব কিছুর আগে তার বাবার বিচার


তিনি লিখেছেন, ‘আপনারা বিজি নির্বাচন নিয়ে। কিন্তু যে দেশে জুলাই অভ্যুত্থানের পরে দিনে-দুপুরে সবার সামনে দিয়ে একজনকে হত্যা করে পালিয়ে যাওয়া হয় এবং সব থেকে বড় দুর্ভাগ্য তার খুনীদের কোনো সুরাহা, বিচার হয় না; সে দেশের মানুষ কীসের ভিত্তিতে ভোট দিতে যাবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমাদের সবার কাম্য। কিন্তু আপনারা যা করছেন, তাতে জনগণ আপনাদের বিশ্বাস করতে পারছে না।’

ওসমান হাদির স্ত্রী লিখেছেন, ‘সব শেষ কথা, ফিরনাস আর ওর মা কোনো রকমের প্রলোভনে পড়বে না, তা যা-ই হোক। তারা ওসমান হাদির লড়াই দেখেছে, যে নিজে কোনো কিছুতেই আপস করেনি, আর না আমরা করবো। ফিরনাস তার বাবার হত্যার বিচার নিয়ে লড়ে যাবে, এই দেশের মাটিতে বসেই।’

সবশেষে তিনি লিখেছেন, ‘সুষ্ঠু বিচার একমাত্র দাবি। ইনকিলাব জিন্দাবাদ

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com