​জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা ও জনসমাবেশ শুরু

আপলোড সময় : ২২-০১-২০২৬ ০৪:১৪:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০১-২০২৬ ০৪:১৪:৩৯ অপরাহ্ন


দশ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জণসমাবেশ শুরু হয়েছে। এর মাধ্যমে দলটির নির্বাচনী প্রচারণাও আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল পৌনে ৩টায় মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ জনসমাবেশ শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা-১৫ আসনের উদ্যোগে এই জণসমাবেশের আয়োজন করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ডা. শফিকুর রহমান।

নির্বাচনী আইন অনুযায়ী, বুধবার প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সব দলের নির্বাচনী প্রচার। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত নির্বাচনী প্রচার চালানো যাবে। এরই ধারাবাহিকতায় আজকের এই জনসমাবেশ থেকে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com