হবিগঞ্জে তারেক রহমানের সভায় গণজোয়ার। তাহাজ্জুদের নামাজের পর ভোট কেন্দ্রে যাওয়ার আহবান।

আপলোড সময় : ২২-০১-২০২৬ ১০:১৪:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০১-২০২৬ ১০:১৪:৩২ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি। ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়েই কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জের জনসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান হবিগঞ্জের চারটি আসনের এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে বলেন, আপনারা তাদের ভোট দিয়ে জয়যুক্ত করুন। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই চারজনের মাধ্যমে এলাকায় সকল উন্নয়ন হবে ইনশাল্লাহ। তিনি বলেন, একটি দল স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা করে অসংখ্য মানুষ হত্যা করেছে। সেই একই দল এখন আসন্ন নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে তথাকথিত ‘বেহেশতের টিকিট’ বিক্রি করছে, এবং বাড়ি বাড়ি গিয়ে মানুষের বিকাশ নাম্বার সংগ্রহ করছে। আপনাদের তাদের বয়কট করুন। সাবেক এমপি শাম্মী আক্তারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- হবিগঞ্জ- ৩ আসনের এমপি প্রার্থী জি কে গউছ, হবিগঞ্জ- ৪ আসনের এমপি প্রার্থী সৈয়দ মো. ফয়সল, হবিগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী ডা.সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় বিএনপি নেতা আহমেদ আলী মুকিব, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুর রব ইউসুফী প্রমুখ।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com