​আমি কারাগারে থাকাবস্থায় স্ত্রীর অপারেশন করতে হয়েছে: মির্জা ফখরুল

আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৪:০৭:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৪:০৭:৫৪ অপরাহ্ন



বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি ৯১ সাল থেকে এলাকায় রাজনীতি করছি। বহুবার জেলে গেছি।‌‌‌‌‌‌‌‌ একবার ঢাকার বাসা থেকে আমাকে পুলিশ ধরে নিয়ে যায়।

সেসময় আমার স্ত্রী খুব অসুস্থ। ডাক্তার বলেছেন অপারেশন করতে হবে, কিন্তু তবুও আমাকে জেল থেকে মুক্তি দেয়নি। জেলে থাকা অবস্থায় স্ত্রীর অপারেশন করতে হয়েছে। অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছি। তবে মাথা কখনো নত করিনি। আমাদের একটা লক্ষ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার করা, সেটা আমরা করার সুযোগ পেয়েছি। এখন সুযোগ আগামীর বাংলাদেশ গড়ার।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের চেরাডাঙ্গী মাঠে নির্বাচনি গণসংযোগে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, হিন্দু ভাই-বোনেরা ভয় পাবেন না, সবাই ভোটকেন্দ্রে যাবেন। যাকে খুশি তাকে ভোট দেবেন। আপনারা ১৫ বছর ভোট দিতে পারেননি। তাই এবার নির্ভয়ে সবাই ভোটকেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে ভোট দেবেন। যাকে পছন্দ করেন তাকে ভোট দেবেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com