রাঙামাটিতে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার

আপলোড সময় : ২৫-০১-২০২৬ ০৮:০২:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০১-২০২৬ ০৮:০২:৩৯ অপরাহ্ন
​মোঃ কামরুল ইসলাম , রাঙামাটি জেলা প্রতিনিধি: রাঙামাটি পার্বত্য জেলায় কর্মরত দুইজন পুলিশ সদস্যকে পদোন্নতিজনিত র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে তাঁদের এই ব্যাজ পরিয়ে দেওয়া হয়। ​পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত জেলায় বিদ্যমান প্রকৃত শূন্য পদের বিপরীতে বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত এই দুই সদস্য হলেন— সৈয়দা মাহমুদা আক্তার ও দিলারা ইয়াসমিন। তাঁরা কনস্টেবল পদ হতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে পদোন্নতি লাভ করেছেন। ​রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যাজ পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। ​ব্যাজ পরিধান শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, "পদোন্নতি মানেই বর্ধিত দায়িত্ব। পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের সেবায় আপনাদের আরও নিবেদিত হতে হবে।" তিনি জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে সর্বোচ্চ ত্যাগের মানসিকতা বজায় রাখারও নির্দেশনা প্রদান করেন। ​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com