আদালত চত্বরে ‘জয় বাংলা’ ‌স্লোগান, গ্রেপ্তার ৫

আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০১:১৩:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০১:১৩:১৩ অপরাহ্ন



রাজবাড়ী‌র আদালত চত্বরে ‘জয় বাংলা’ ‌স্লোগান দি‌য়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পাঁচজন‌কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান।

আটক ব্যক্তিরা হলেন- জনি, পরশ, মুঞ্জিল, তাইস এবং সাজ্জাদ।

রাত সাড়ে ৮টার দি‌কে রাজবাড়ী থানার ওসি জানান, একটি মামলায় রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখকে রবিবার আদালতে আনে পুলিশ। এ সময় আদালত চত্বরে নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে।

ওপর এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার মামলা রয়েছে।’

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com