​চানখাঁরপুলে ৬ হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৩ আসামির মৃত্যুদণ্ড

আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০১:২৯:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০১:২৯:২৪ অপরাহ্ন



জুলাই গণ–অভ্যুত্থানে রাজধানীর চানখাঁরপুল এলাকায় শাহরিয়ার খান আনাসসহ ৬ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এ রায় ঘোষণা করেন।

প্যানেলে অন্য ২ সদস্য— বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রায় পড়ে শোনান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য ২ আসামি হলেন— সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং সাবেক এডিসি (রমনা) শাহ আলম মো. আখতারুল ইসলাম।

এছাড়াও আলোচিত এ মামলায় সাবেক সহকারী কমিশনার (রমনা অঞ্চল) মোহাম্মদ ইমরুল‘কে ৬ বছরের কারাদণ্ড ও শাহবাগ থানা সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন‘কে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম‘কে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটি প্রথম মামলা হলেও রায় ঘোষণার দিক থেকে দ্বিতীয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com