নীলফামারীতে বিএনপির অর্ধশতাধিক নেতা কর্মী জামায়াতে যোগদান

আপলোড সময় : ২৭-০১-২০২৬ ১১:৪৪:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০১-২০২৬ ১১:৪৪:৪২ পূর্বাহ্ন



মোঃ লিখন ইসলাম( নীলফামারী প্রতিনিধ)

 চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে রয়েছে জামাত এবং বিএনপি নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজনৈতিক স্পষ্টতা ততই দেখা যাচ্ছে।

গত ২৬ জানুয়ারি ২০২৬ ইং সোমবার সন্ধ্যায় জামাত মনোনীত নীলফামারী-২( সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ এর হাতে ফুলের তোড়া দিয়ে  বিএনপি থেকে  অর্ধশতাধিক নেতা কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। 

শহিদুল ইসলাম নামের এক যোগদানকারী বলেন, 'আমি দীর্ঘ ১৫ বছর ধরে টুপামারি ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ড সভাপতি। কিন্তু দল গনভোটে না ভোটের পক্ষ নেওয়ায় বিএনপি ত্যাগ করে আমরা জামায়াতে যোগ দিলাম'। জামায়াতের আদর্শ ও বর্তমান রাজনৈতিক কর্মসূচির প্রতি আস্থাশীল হয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

দলত্যাগ করা নেতাকর্মীরা জানান, তারা দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে বর্তমানে জামায়াতের সাংগঠনিক কর্মকাণ্ড তাদের উদ্বুদ্ধ করেছে।

জামায়াত প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, 'দেশ ও জাতির ক্রান্তিলগ্নে দেশপ্রেমিক মানুষের ঐক্য প্রয়োজন। তারা জামায়াতের সুশৃঙ্খল রাজনীতিতে যোগ দেওয়ায় টুপামারি এলাকায় সংগঠন আরও গতিশীল হবে'।
​
এ বিষয়ে নীলফামারী সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com