রাজশাহীতে ৫ জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড সময় : ২৭-০১-২০২৬ ১১:৪৬:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০১-২০২৬ ১১:৪৬:৩৩ পূর্বাহ্ন
রাজশাহীতে ৫ জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 



রাজশাহী জেলা প্রতিনিধি মো: গোলাম কিবরিয়া


রাজশাহী মহানগরীতে পৃথক মাদক ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে রাজপাড়া ও বোয়ালিয়া থানা পুলিশ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে।


শনিবার (২৪ জানুয়ারি) রাজপাড়া থানা পুলিশ ১ জন মাদক কারবারি এবং বোয়ালিয়া থানা পুলিশ ৫ জন জুয়ারিকে গ্রেপ্তার করে। অভিযানে মোট ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ সেট প্লে-কার্ড (তাস) উদ্ধার করা হয়। এছাড়া জুয়ার আসর থেকে নগদ ৫ হাজার ৫শ ২০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর দামকুড়া থানার মধুপুর ধুতরাবন এলাকার জিয়ারুলের ছেলে রাব্বী (২৫), মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. মোস্তফা হোসেন (৪০), শুকুমার ঘোষের ছেলে নয়ন কুমার ঘোষ (৪৪), মৃত প্রভাত চন্দ্র ঘোষের ছেলে প্রশান্ত কুমার ঘোষ (৪৫), মৃত রবি দাসের ছেলেমোহন দাস (৪৩) এবং টিকাপাড়া এলাকার সুনীল চন্দ্র ঘোষের ছেলে টুটুল কুমার ঘোষ (৪৫) রাব্বী ।


রাজশাহীর রাজপাড়া থানা পুলিশ কোর্ট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রির প্রস্তুতিকালে রাব্বীকে গ্রেপ্তার করে। রাব্বীর বিরুদ্ধে রাজপাড়া থানায় পূর্বের একটি মাদক মামলা চলমান রয়েছে।


অন্যদিকে, বোয়ালিয়া থানা পুলিশ কুমারপাড়া কালিমাতা মন্দিরের বিপরীতে একটি মোটর গ্যারেজে অভিযান পরিচালনা করে জুয়া খেলার অভিযোগে মোস্তফা, নয়ন, প্রশান্ত, মোহন ও টুটুলকে গ্রেপ্তার করে। এ সময় তাদের জুয়ার আসর থেকে ২ সেট প্লে-কার্ড (তাস) এবং নগদ ৫ হাজার ৫শ ২০ টাকা জব্দ করে।


গ্রেপ্তারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে ।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com