​নেতার পাঞ্জাবি ছিঁড়ে কর্মীদের বেঁধে রাখবেন : হাসনাত আব্দুল্লাহ

আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০২:১৯:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০২:১৯:৫৭ অপরাহ্ন



কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অনেকেই এখন ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছেন, যারা এ পরিকল্পনা করছেন, আপনারা সাবধান হয়ে যান।

এখানে যারা আছেন, আপনারা ফজরের নামাজ পড়েই ভোটকেন্দ্রে পাহারায় যাবেন। যারা ভোটকেন্দ্র দখল করতে আসবে, তাদের নেতাদের পাঞ্জাবি ছিঁড়ে কর্মীদের বেঁধে পুলিশে দেবেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর ঘোষাইবাড়ি মাঠে আয়োজিত একটি উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, এবার ভোট চুরি প্রতিহত করতে রাজনৈতিক নেতার দরকার নেই, যারা জুলাই আন্দোলনে রাস্তায় নেমে এসেছে, তারাই ঠেকাবে। জুলাই আন্দোলনের সময় আমার মা বোনেরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আমাদের পানি খাওয়াইছেন, তারাই এবার ভোট চুরি ঠেকাবেন।

এই বাংলাদেশে ভোট চুরির রাজনীতি হাসিনার পালানোর পর পর শেষ হয়ে গেছে । যারা এই ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করবেন, তাদেরও হাসিনার পরিণতি ভোগ করতে হবে।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, একটি দল গণভোটে হ্যাঁ’র পক্ষে রায় দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না বলে অপপ্রচার চালাচ্ছে। হ্যাঁ ভোটের শর্তের কোথাও কি এ কথা লেখা আছে? আপনারা নির্বাচনে দুটি ভোট দিবেন— একটি শাপলা কলি, আরেকটি হ্যাঁ ভোট। পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ হ্যাঁ ভোটের ওপর নির্ভর করে গড়ে উঠবে।

সুবিল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামাতের আমির অধ্যাপক মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের কুমিল্লা জেলা সাংগঠনিক সম্পাদক মাও. মুফতি জামসেদ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মো. মোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো.শরীফুল ইসলাম সরকার, উপজেলা এনসিপির সার্চ কমিটির সভাপতি ইঞ্জি. ঈসমাঈল হোসেন প্রমুখ ।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com