​পোস্টাল ব্যালটে ভোট দিবেন রাষ্ট্রপতি

আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০৪:০৬:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০৪:০৬:১৭ অপরাহ্ন



আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘এ বিষয়ে রাষ্ট্রপতি কার্যালয়ের সঙ্গে ইতোমধ্যে নির্বাচন কমিশনের যোগাযোগ হয়েছে।’

ইসি সচিব আরও বলেন, রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। অ্যাপে নিবন্ধনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিবন্ধনের পর ডাকযোগে রাষ্ট্রপ্রধানের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হবে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ।

উল্লেখ্য, দেশের ভেতরের ৩ শ্রেণির নাগরিক (সরকারি চাকরিজীবী, আইন–শৃঙ্খলা বাহিনী সদস্য ও কয়েদি) এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া ১২২টি দেশে অবস্থানরত প্রবাসীরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দিবেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com