অবহেলিত বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলার টেকসই উন্নয়নে আমি অঙ্গীকারবদ্ধ ডা: সাখাওয়াত হাসান জীবনে

আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০২:১৮:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০২:১৮:০৯ অপরাহ্ন




হবিগঞ্জ  প্রতিনিধি।মোতাব্বির হোসেন

 বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও হবিগঞ্জ -২, বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের ধানের শীষের প্রাথী ডা: সাখাওয়াত হাসান জীবন আজ ২৮ জানুয়ারি হাসান মঞ্জিলে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। 

তিনি অবহেলিত অঞ্চলের স্বাস্থ্য, যোগাযোগ, শিক্ষা, কৃষিসহ সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। 
তিনি বলেন,ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, স্বল্প ব্যয়ে সেচ সুবিধা, শিক্ষার মান উন্নত করার জন্য ওয়ান টিচার ওয়ান ট্যাব,মাল্টিমিডিয়া ক্লাশ রোম,৪র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামুলক করা হবে। 

তিনি আর ও বলেন, এমপি হিসেবে নির্বাচিত হলে 
দূর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স। দূর্নীতিবাজদের কোন ছাড় নেই। তিনি বানিয়াচং টু কাদিরগঞ্জ সড়ক নির্মান ও যোগাযোগ ব্যবস্হার বিশেষ উদ্যোগ নিবেন এবং স্বাস্থ্য সেবা মানুষের দ্বারপ্রান্তে

পৌছে দিবেন। তিনি বলেন,আমি এই অবহেলিত এলাকার সন্তান, সব সমস্যা আমি অবগত এবং জনসাধারণের সমস্যা সমাধানে যা কিছু প্রয়োজন তা ই করা হবে। এসময় উপস্থিত ছিলেন বিএনপির বানিয়াচং উপজেলার সভাপতি মুজিবুল হোসেন মারুফ,জমিয়তের ওলামা ইসলাম  এর কেন্দ্রীয় উপ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল জলিল ইউসুফি,সাবেক উপজেলা চেয়ারম্যান  বশির আহমেদ, ফরহাদ হোসেন বকুল,ওয়ারিস উদ্দিন খান প্রমুখ। 
 

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com