মঞ্চে পা দুলিয়ে বসা নিয়ে ছাত্রদল সভাপতির পোস্ট

আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৬:৫৩:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৬:৫৩:৪৪ অপরাহ্ন



বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে মঞ্চে পা দুলিয়ে বসা নিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলামের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ে। তারই জবাবে ২৮ জানুয়ারি ৫টা ১৯ মিনিটে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন ছাত্রদল সভাপতি। পোস্টে তিনি পরিস্থিতির ব্যাখ্যা করেন।

রাকিবুল ইসলাম লিখেছেন, ‘আমার জন্মস্থান ময়মনসিংহ জেলা, তাই গতকাল ২৭ জানুয়ারি ময়মনসিংহে নির্বাচনী জনসভায় বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান মঞ্চে আসন গ্রহণ করার পরপরই আমাকে ডেকে নিয়ে ঠিক তার পাশে বসার জন্য নির্দেশ প্রদান করেন। আমি কেডস পরিহিত বিদায় বসতে সমস্যা হয়, পরবর্তীতে গুম-খুন-নির্যাতিতদের নিয়ে যুগের অধিক সময় ধরে যুগান্তকারী ভূমিকা পালনকারী আতিকুর রহমান রুমন ভাই (আহ্বায়ক, আমরা বিএনপি পরিবার) এসে সুবিধাজনকভাবে চেয়ারম্যান মহোদয়ের ঠিক সামনে পা দুলিয়ে বসার জন্য অনুরোধ জানান। তাই সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের অনুমতি নিয়েই পা দুলিয়ে ঠিক তার সামনে গিয়ে বসি।’


ছাত্রদল সভাপতি লিখেছেন, ‘সত্যি মন থেকে বলছি, আমি অনেক বেশি সম্মানিতবোধ করেছি এ কারণে যে, স্টেজে বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, ৫টি জেলা বিএনপির সভাপতি, ময়মনসিংহ বিভাগের প্রায় ২৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী থাকা সত্ত্বেও বিশেষভাবে শুধু ছাত্রদলের সভাপতি হিসেবে আমাকেই একান্তভাবে ডেকে তার পাশে বসার জন্য নির্দেশ প্রদান করেন।’

তিনি লিখেছেন, ‘অথচ মূল ভিডিও এড়িয়ে খণ্ডিত অংশ প্রচার করে ভিন্নভাবে ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে। মূল ভিডিওটি আপলোড করলাম। আশা রাখছি, সবাই বুঝতে সক্ষম হবে জিয়া পরিবারই নির্যাতিত, মজলুমদের আশ্রয়স্থল। তারা ত্যাগী নেতা-কর্মীদের শ্রম ঘামের মূল্য দিতে জানেন।’

তিনি আরও লিখেছেন, ‘বিগত সাড়ে পনেরো বছর ছাত্রদলের পতাকাতলে থেকে দেশের জন্য যারা জীবনবাজি রেখে রাজপথে লড়াই-সংগ্রাম করেছেন, আপনারা বিশ্বাস রাখবেন অবশ্যই আমাদের, আপনাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সবাইকেই যার যার অবস্থান অনুযায়ী যথাযথ মূল্যায়ন করবেন।

সবশেষে তিনি লিখেছেন, ‘আমাদের মনে রাখতে হবে, তিনি মাত্র ১ মাস হলো দেশে প্রত্যাবর্তন করেছেন। আমাদের ধৈর্য ও সহনশীলতা নিয়ে তার ভিশনগুলো বাস্তবায়নে কাজ করতে হবে।’

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com