কাপ্তাই থানা পুলিশের সফল অভিযান: চুরি হওয়া ৩টি গরু উদ্ধার, মালিকের জিম্মায় হস্তান্তর

আপলোড সময় : ২৮-০১-২০২৬ ১০:৪৬:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০১-২০২৬ ১০:৪৬:৪৫ অপরাহ্ন
মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-​নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি রাঙ্গামাটি জেলা পুলিশের বিশেষ অভিযানে চুরি হওয়া তিনটি গরু উদ্ধার করা হয়েছে। গতকাল ২৭ জানুয়ারি (মঙ্গলবার) রাঙ্গামাটি পৌরসভার সিলেটি পাড়া টিলা এলাকা থেকে গরুগুলো উদ্ধার করে কাপ্তাই থানা পুলিশ। ​পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে কাপ্তাই থানায় গরু চুরির একটি মামলা দায়ের করা হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল-এর সরাসরি তত্ত্বাবধানে গরুগুলো উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশের একটি চৌকস দল।​ গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানা পুলিশ রাঙ্গামাটি পৌরসভার সিলেটি পাড়া টিলা এলাকায় ঝটিকা অভিযান চালায়। অভিযানে তিনটি গরু উদ্ধার করা হয়। উদ্ধারস্থলে উপস্থিত বাদী ও সাক্ষীগণ নিশ্চিত করেন যে, উদ্ধারকৃত গরুগুলোই প্রকৃত মালিকের। ​জব্দকৃত গরুগুলোর যথাযথ লালন-পালন এবং গবাদি পশুর কল্যাণের কথা বিবেচনা করে সেগুলোকে আইনি প্রক্রিয়ায় জব্দ তালিকার মাধ্যমে প্রকৃত মালিকের জিম্মায় প্রদান করা হয়েছে। বিষয়টি বর্তমানে বিজ্ঞ আদালতকে অবহিত করার প্রক্রিয়া চলছে।​কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং জনগণের জানমালের নিরাপত্তায় এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com