​প্রথমবারের মতো পডকাস্টে তারেক রহমান, শোনাবেন আগামীর বাংলাদেশের রোডম্যাপ

আপলোড সময় : ২৯-০১-২০২৬ ১১:৫৩:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৬ ১১:৫৩:৫৯ পূর্বাহ্ন



প্রথমবারের মতো পডকাস্টে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যেখানে তুলে ধরবেন তার পরিকল্পনা, অঙ্গীকার, স্বপ্ন ও রূপকল্প।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় পডকাস্টটি প্রচারিত হবে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে।
 
ঐতিহ্যের পথ ছেড়ে আধুনিকতার সেতুবন্ধনে নতুন যুগের ভাষায় কথা বলতে প্রস্তুত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতির প্রথাগত মঞ্চ ছাড়িয়ে তিনি আসবেন তরুণ প্রজন্মের হৃদয়ের ভাষা, পডকাস্টের জগতে।
 
পডকাস্টের এই অভিনব মাধ্যমে, সরাসরি জনগণের হৃদয়ে পৌঁছে দেবেন তার অঙ্গীকার, তার স্বপ্ন, তার রূপকল্প। যেখানে থাকবে না কোনো উপস্থাপক, তিনি নিজেই তুলে ধরবেন তার সুদূরপ্রসারী পরিকল্পনার কথা।
 
'সবার আগে বাংলাদেশ' এই প্রত্যয়ে বলীয়ান হয়ে তিনি উন্মোচন করবেন আগামীর স্বপ্নীল বাংলাদেশের এক নতুন রোডম্যাপ। দেশের শিক্ষা, কৃষি ও অর্থনীতির পুনর্জাগরণে তার সুদূরপ্রসারী পরিকল্পনা জানাতে ডিজিটাল মাধ্যমে আসছেন এই দূরদর্শী নেতা।
 
পডকাস্টের এই অভিনব মাধ্যমে, সরাসরি জনগণের হৃদয়ে পৌঁছে দিতে চান তার অঙ্গীকার, স্বপ্ন ও রূপকল্প। প্রযুক্তি ও মানবিকতার এই মেলবন্ধনে উন্মোচিত হবে সম্ভাবনার এক উজ্জ্বল দিগন্ত যেখানে আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধ, শক্তিশালী ও আত্মমর্যাদাশীল।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com