মেহেরপুরে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল

আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৮:০৫:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৮:০৫:০২ অপরাহ্ন
। এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি শেরপুরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে এক জামায়াত নেতা নিহত হওয়ার ঘটনায়, নারী কর্মীদের হেনস্তা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখা। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় নেতাকর্মীরা “রেজাউল ভাই মরলো কেন, তারেক জিয়ার জবাব চাই”, “প্ল্যান প্ল্যান কোন প্ল্যান, মানুষ খুনের মাস্টারপ্ল্যান”, “হ্যাঁ মানে হাদি, না মানে মোদি” ইত্যাদি স্লোগান দেন। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিন। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির মাহবুব উল আলম, সদর উপজেলা আমির সোহেল রানা, পৌর আমির সোহেল রানা ডলার, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার, মুজিবনগর উপজেলা জামায়াতে তুমি ছাত্রশিবিরের জেলা সভাপতি আব্দুস সালাম প্রমুখ।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com