*
প্রেস রিলিজ*
*
এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করেন। মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে শুরু হয়ে মনসুরাবাদ, নবোদয় হাউজিং হয়ে আবার শিয়া মসজিদের সামনে এসে শেষ হয়। র্যালিটি এলাকাবাসী ও দলীয় নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে জনাব ববি হাজ্জাজ বলেন,
“মামুনুল হককে মামুনুল হকের রাজনীতি করতে দেন, আর আমাদেরকে আমাদের রাজনীতি করতে দেন। আমাদের রাজনীতি হলো এলাকার উন্নয়নের রাজনীতি, দেশ ও জাতির উন্নতির রাজনীতি।”
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের প্রায় ২০ কোটি জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মোয়াজ্জেম হোসেন আলাল এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব হাজী ইউসুফ। তাঁরা তাঁদের বক্তব্যে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ঢাকা-১৩ আসনের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
র্যালিতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।