ক্ষেতলাল বড়তারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক

আপলোড সময় : ৩০-০১-২০২৬ ০৯:২৮:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০১-২০২৬ ০৯:২৮:০৪ অপরাহ্ন
মো: মিশিকুল মন্ডল জয়পুরহাট প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-২ (কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর) আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. আব্দুল বারীর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নে ও গ্রামে গ্রামে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকেই বড়তারা ইউনিয়ন ও গ্রামের আশপাশের এলাকায় ধানের শীষের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কর্মসূচির শুরুতে সংসদ সদস্য পদপ্রার্থী মো. আব্দুল বারী দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে  তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের বর্তমান প্রেক্ষাপটে বিএনপির রাজনীতি ও ধানের শীষ প্রতীকের গুরুত্ব তুলে ধরে ভোট প্রার্থনা করেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com