সাবেক ছাএদল নেতা,শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আরাফাত রহমান কোকো এীড়া সংসদের কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস বলেছেন,
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন। '৭১ এর পরাজিত শক্তি যুদ্ধাপরাধী রাজাকার আলবদররা
আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে এদের দেশ থেকে বিতাড়িত করবো। তিনি উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দেবার আহ্বান জানান।
তিনি অদ্য ৩০ জানুয়ারী সন্ব্যা সাড়ে ৭টায় বাউফলের আদাবাড়িয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপি'র উদ্যোগে দ: লক্ষীপাশা গাজী বাড়ি এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ইউনিয়ন বিএনপি নেতা মো: সামসুল হক গাজীর সভাপতি ত্বে ও সাবেক বাউফল থানা ছাএদল যুগ্ম আহ্বায়ক মো: সুজনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিএনপি মনোনীত শহিদুল আলমের পুএ রাইয়ান আকাশ তালুকদার,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর পার্সোনাল প্রেস সেক্রেটারি ও পবিপ্রবি'র সিনিয়র ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান সবুজ,
পটুয়াখালী জেলা বিএনপি সাবেক সদস্য রফিক সিকদার, আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক কবি রুস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন জমাদ্দার,ছাএদল নেতা এফ মাহমুদ রিয়াদ, বাউফল উপজেলা ছাএদলের সাবেক প্রচার সম্পাদক শাহীন রেজা, সিয়ামুল ইসলাম সুজন প্রমুখ।