​‘আবদুল্লাহ মোহাম্মদ তাহের মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্য হবেন

আপলোড সময় : ৩১-০১-২০২৬ ১২:৫৮:১১ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০১-২০২৬ ১২:৫৮:১১ অপরাহ্ন



বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আপনারা যদি আমাদের ভোট দেন, আমরা ক্ষমতায় গেলে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্য হিসেবে দেখতে পাবেন। এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি। এই সুযোগ চৌদ্দগ্রামবাসী কাজে লাগাবেন কি না, সেটা চিন্তা করবেন।”


শনিবার দুপুর পৌনে ১২টার দিকে চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভা তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আমার আধিপত্যবাদ মানব না, ফ্যাসিবাদ দেখতে চাই না। আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই।”

ডা. শফিকুর রহমান বলেন, আমরা এই বাংলাদেশটা যুব সমাজের হাতে তুলে দিতে চাই। এর প্রমাণ হচ্ছে যুবকদের সংগঠন আমাদের সাথে। এর আরো প্রমাণ হচ্ছে আমরা যে নমিনেশন দিয়েছি তার ৬২ শতাংশই যুবক।

জামায়াত আমির বলেন, আমরা ক্ষমতায় গেলে সবকার গঠন করে শিশু থেকে বৃদ্ধ সবার ন্যায় বিচার নিশ্চিত করবো। যারা এদেশে বসবাস করে, এদেশের নাগরিক না, তাদেরও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। সেই ন্যায় বিচার আমরা নিশ্চিত করবো। কোন দল বিচারে হস্তপেক্ষ করতে পারবেন না।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com