হাসিনার পর এখন কিছু অর্বাচীন বালকদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে’

আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০৩:৩৫:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০৩:৩৫:৫৩ অপরাহ্ন


বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘শেখ হাসিনার হাত থেকে দেশ পরিত্রাণ পেয়েছে। এখন কিছু অর্বাচীন বালকদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হবে।’

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর পল্টনের আনন্দ ভবনে বায়রা ও হাব নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘কিছু ছেলে আঙুল ফুলে কলাগাছ হয়ে লম্বা লম্বা কথা বলছে। ঘুম থেকে উঠে আল্লাহর নাম না নিলেও তারা আমার নাম নেয়। আরে ভাই, ঘুম থেকে উঠে আল্লাহর নাম নাও, মানুষের প্রশংসা করো।’

তিনি আরও বলেন, ‘ঢাকা-৮ আসনে তারা এমন কিছু করতে চাচ্ছে যাতে সারাদেশের ভোট বন্ধ হয়ে যায়। তবুও আমরা ধৈর্য ধরে আছি, সহ্য করে আছি। কিন্তু ধৈর্য্যের বাঁধ ভাঙ্গবে না। বিএনপি স্বচ্ছ নির্বাচন চায়।’

তিনি বলেন, ‘এই নির্বাচন কেউ দান করেনি। কেউ কেউ বলে ৫ আগস্ট সবকিছু করে ফেলেছে, অথচ ১৭ বছর আমরা কী পরিমাণ ত্যাগ করেছি। শেখ হাসিনা পালানোর পর আমাদের যেই রকম ভালো থাকার কথা ছিল, সেই রকম ভালো আমরা নেই। শুধু পুলিশের হয়রানি বন্ধ হয়েছে, এছাড়া আর কোনো কারণে বাংলাদেশ ভালো নেই।’

কোন স্বার্থের জন্য মির্জা আব্বাসকে কেউ এক কাপ চা খাওয়াতে পারেনি বলে দাবি করেন তিনি।

একটা দল ৪০ লাখ বোরকা অর্ডার করেছে উল্লেখ করে এর পেছনে তাদের অসৎ উদ্দেশ্য রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এ সিনিয়র নেতা।

এসময় নির্বাচনের ফলাফল প্রকাশে বিলম্ব করা হলে তা মেনে নেওয়া হবে না জানিয়ে হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ‘ভোটের পর যদি ১২ ঘন্টার বেশি ফল দিতে দেরি করে, সেটা কোনভাবেই মেনে নেওয়া হবে না। এজন্য ভোটের আগে দরকার হলে আন্দোলন গড়ে তোলা হবে। কেন্দ্র ভিত্তিক ফল ঘোষণার আগে কোন পোলিং এজেন্ট কেন্দ্র ছাড়বে না।’

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com