এনসিপি ক্ষমতায় এলে সরকারি কর্মকর্তাদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে : আসিফ

আপলোড সময় : ০১-০২-২০২৬ ০১:০৪:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০২-২০২৬ ০১:০৪:১৮ অপরাহ্ন



জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, তার দল ক্ষমতায় এলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করবে। ‘হিসাব দাও’ নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে এই হিসাব প্রকাশ করা হবে বলে জানান তিনি। আজ বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পাইলট হাই স্কুল মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, আমরা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আয়-ব্যয়ের বিস্তারিত তথ্য জনগণের সামনে ‘হিসাব দাও’ ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করব, ইনশাআল্লাহ।

আসিফ মাহমুদ ২০০৯ সালের বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে শাপলা চত্বর এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সকল শহীদের ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকারও করেন। নিজের দায়িত্ব পালনের কথা উল্লেখ করে তিনি বলেন, উপদেষ্টার পদ থেকে সরে আসার সময় তিনি সরকারি বাড়ি ও জিনিসপত্র ফেরত দিয়েছেন, যা জবাবদিহিতার প্রতি তার অঙ্গীকারকে তুলে ধরে।

তিনি বলেন, সাইফুল্লাহ হায়দার এবং এলাকার বাসিন্দাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে স্থানীয় উন্নয়নের জন্য ৩ কোটি ৪০ লাখ টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে সড়ক অবকাঠামো। তিনি আরো বলেন, আপনারা যদি তাকে নির্বাচিত করেন, তাহলে তিনি আপনার জন্য আরও বেশি কাজ করতে সক্ষম হবেন।

তিনি বলেন, ১১-দলীয় জোট সরকার গঠন করলে সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে যুবকদের সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রশিক্ষণার্থীর সংখ্যা দ্বিগুণ করা হবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com