​ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

আপলোড সময় : ০২-০২-২০২৬ ০৩:৩০:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০২-২০২৬ ০৩:৩০:৪৪ অপরাহ্ন


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের পাশাপাশি পুড়ে গেছে পাশের ১২টি দোকানও। রোববার (১ জানুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে। 

বিএনপি নেতারা জানান, একদল দুর্বৃত্ত নাটঘর বাজার এলাকায় বিএনপি কার্যালয়ে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। ঘণ্টাখানেকের মধ্যে পুড়ে যায় বিএনপি কার্যালয় ও দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।


সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। 

পরিদর্শন শেষে তিনি স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের বিরুদ্ধে অভিযোগ করেন। বলেন, তারাই পরিকল্পিতভাবে অফিস পুড়িয়ে দিয়েছে। আগেও নাজমুল হোসেনের সমর্থকরা তার নেতাকর্মীকে হুমকি দিয়ে আসছিল বলেও উল্লেখ করেন আবদুল মান্নান।

অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে নাজমুল হোসেন তাপসের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com