​নির্বাচন ও গণভোট ঘিরে তিন বাহিনী প্রধানের গাজীপুর সফর

আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০১:০১:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০১:০১:২১ অপরাহ্ন



আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠপর্যায়ের নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন সশস্ত্র বাহিনীর তিন প্রধান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গাজীপুর সফর করেন।

সফরকালে তিন বাহিনীর প্রধানগণ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে একটি উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় মিলিত হন। সভায় গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা এবং বিভিন্ন সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। তিন বাহিনী প্রধানই মাঠপর্যায়ে দায়িত্বরতদের উদ্দেশে কঠোর নির্দেশনা প্রদান করেন।

সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে তিন বাহিনী প্রধান বিশেষ নির্দেশনা প্রদান করে বলেন, নির্বাচনের প্রতিটি ধাপে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। একইসঙ্গে সাধারণ মানুষের সঙ্গে নাগরিকবান্ধব ও ধৈর্যশীল আচরণ বজায় রাখার পাশাপাশি পেশাদারিত্বের সর্বোচ্চ মান এবং কঠোর শৃঙ্খলা রক্ষা করে কাজ করার ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে তিন বাহিনী প্রধান ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তারা জানান, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সশস্ত্র বাহিনী প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করবে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com