​শবে বরাত ঘিরে যেসব কাজে ১২ ঘণ্টা নিষেধাজ্ঞা দিলো ডিএমপি

আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০২:৩৬:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০২:৩৬:২৭ অপরাহ্ন



মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে এই মর্যাদাপূর্ণ রাত পালিত হবে। এ উপলক্ষে রাজধানীতে বেশ কিছু বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষর করা এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি দেয়া হয়েছে। 


এতে বলা হয়, মঙ্গলবার (১৪ শাবান ১৪৪৭ হিজরি) দিবাগত রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র শবে বরাত উদ্‌যাপিত হবে। শবে বরাতের পবিত্রতা রক্ষা ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ডিএমপি অর্ডিন্যান্স ১৯৭৬ (অর্ডিন্যান্স নং-III/৭৬)- এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে আজ সন্ধ্যা ৬ থেকে বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা ঢাকা মহানগর এলাকায় সব প্রকার আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন উড়ানো, বিস্ফোরক দ্রব্য ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ করা হলো।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com