​মির্জা আব্বাস একদিকে চাঁদাবাজ ও দুর্নীতির সম্রাট, এখন মাদক সম্রাট হিসেবে আবির্ভূত হয়েছেন: পাটোয়ারী

আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০৫:৩০:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০৫:৩০:৫০ অপরাহ্ন


আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-৮ নির্বাচনী আসনে বাগযুদ্ধ চরমে পৌঁছেছে। এবার এই আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে ‘মাদক সম্রাট’ হিসেবে আখ্যায়িত করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণার এক পর্যায়ে দেওয়া বক্তব্যে তিনি মির্জা আব্বাসের কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে মির্জা আব্বাস মাদক সংশ্লিষ্ট বিষয়ে যে ভূমিকা রাখছেন তা অত্যন্ত উদ্বেগজনক।


পাটোয়ারী বলেন, উনি কি কেরু কোম্পানিকে প্রফিটেবল করার দায়িত্ব নিয়েছেন? আমরা শুনেছি কেরু কোম্পানি নাকি এখন খুব লাভজনক হচ্ছে। তারা এসব মাদক গ্রহণ করছে, যা এতদিন আমরা জানতাম না, আজকে খুঁজে পেয়েছি। মির্জা আব্বাস একদিকে চাঁদাবাজ ও দুর্নীতির সম্রাট, এখন তিনি নতুন করে মাদক সম্রাট হিসেবে আবির্ভূত হয়েছেন।


পাটোয়ারী আরও অভিযোগ করেন যে, বিএনপির এই সিনিয়র নেতা ও তার কর্মীরা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘১২ তারিখের ভোটে এই মাদক সম্রাটকে আপনারা প্রতিহত করুন। এদের সন্ত্রাসী কার্যক্রম থেকে জনগণকে মুক্তি দিতে হবে।’ তার মতে, বর্তমান জোটের রাজনীতি ও স্বতন্ত্র প্রার্থীদের ভিড়ে মির্জা আব্বাসের মতো ‘বিতর্কিত’ নেতাদের প্রত্যাখ্যান করার এখনই সময়।


সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com