বিএনপি কাজে ও কর্মে বিশ্বাস করে, সমালোচনায় না : মির্জা ফখরুল

আপলোড সময় : ০৪-০২-২০২৬ ০৫:১৩:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০২-২০২৬ ০৫:১৩:৫৩ অপরাহ্ন
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কাজে ও কর্মে বিশ্বাস করে, বিএনপি সমালোচনায় বিশ্বাস করেনা। বুধবার (৪ ফেব্রুয়ার) সদর উপজেলার নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর গ্রামে নির্বাচনী সভায় তিনি একথা বলেন। জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আপনারা রাজনীতি করবেন ভালো কথা, করতেই পারেন। তবে রাজনীতি করে দয়া করে মিথ্যা বলবেন না, অন্যের গীবত করবেন নাহ। আজকে জামায়েত ইসলামের কথা বলে, কিন্তু অনেক মাওলানারা বলতেছে বিশেষ করে চরমনাইয়ের পীর সাহেব পরিষ্কার করে বলেছেন জামায়েতে ইসলাম কোন ইসলামী দল না। অনেক আলেম ওলামারা বলতেছেন- ইসলামের নাম করে জামায়েতে ইসলাম মানুষের সাথে প্রতারণা করতেছে। আমাদের মা-বোনদের ভুল বুঝাচ্ছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। বক্তব্য শেষে তিনি ভোটারদের সাথে কথা বলেন, তাদের বিভিন্ন দাবি শুনেন সেই সাথে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য নানা প্রতিশ্রুতি দেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান তিনি। রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ০১৭৪০৮৬১০৮০

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com