বাংলাদেশ ট্রাক ও কভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন,মধুপুর শাখার শ্রমিকদের কাছে ভোট প্রার্থনা করেন লে. (অবঃ) কর্নেল মোঃ আসাদুল ইসলাম আজাদ

আপলোড সময় : ০৬-০২-২০২৬ ১১:৩৩:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০২-২০২৬ ১১:৩৫:২৫ পূর্বাহ্ন
মোঃ জাকির খান টাঙ্গাইল জেলা প্রতিনিধি বাংলাদেশ ট্রাক ও কভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন,মধুপুর শাখার শ্রমিকদের কাছে তালা প্রতীকে ভোট প্রার্থনা করেন কর্নেল আজাদ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল -১ মধুপুর ধনবাড়ী স্বতন্ত্র এমপি প্রার্থী লে.(অবঃ) কর্নেল মোঃ আসাদুল ইসলাম আজাদ ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সামাদ, সভাপতি বাংলাদেশ ট্রাক ও কভারর্টভ্যান সমিতি মধুপুর উপজেলা শাখা। এসময় টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ অভিযোগ করে বলেছেন, আমাদের মা-বোনেরা যখন ভোট চাইতে যাচ্ছেন, তখন তাদের বাধা দেওয়া হচ্ছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এবং তার প্রতীকের ব্যানার খুলে ফেলা হচ্ছে। তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। টাঙ্গাইলের মধুপুর বাসস্ট্যান্ড এলকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন,” টাঙ্গাইল-১ আসনে একটি আধুনিক কারিগরি শিক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে তরুণদের হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে, যাতে তারা আত্মনির্ভরশীল হতে পারে”। কর্নেল আজাদ বলেন, “শুধু শিক্ষিত বেকার তৈরি করলে চলবে না প্রয়োজন বাস্তবভিত্তিক ও কর্মমুখী দক্ষতা। কারিগরি শিক্ষার মাধ্যমেই তরুণ সমাজকে স্বাবলম্বী করা সম্ভব”।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com