জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

আপলোড সময় : ০৬-০২-২০২৬ ০৭:৪৪:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০২-২০২৬ ০৭:৪৪:৪৮ অপরাহ্ন
মো: মিশিকুল মন্ডল জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহরের ডা. আবুল কাশেম ময়দানে আলোচনা সভা ও সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। জয়পুরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. তারেক হোসেন জুয়েলের নেতৃত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। এ সময় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সংগঠনের বিভিন্ন দাবি ও আদর্শ তুলে ধরে স্লোগান দেন। র‍্যালি ও সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচিতে শৃঙ্খলাপূর্ণ উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। সমাবেশে বক্তারা বলেন, ইসলামী আদর্শভিত্তিক নৈতিক ও মানবিক সমাজ গঠনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে চলেছে। তারা শিক্ষার্থীদের শিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন পিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com