মেহেরপুরে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ।

আপলোড সময় : ০৭-০২-২০২৬ ১২:৪২:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০২-২০২৬ ১২:৪২:২৩ অপরাহ্ন
এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে একটি জমকালো র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(০৬ ফেব্রুয়ারি) বাদ আসর কোট মোড় এলাকা থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র‍্যালিতে শিবিরের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ ছাত্র-যুবক অংশগ্রহণ করেন, যা পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। সমাবেশে বক্তারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠার ঐতিহাসিক গুরুত্ব, সংগঠনের আদর্শিক লড়াই-সংগ্রাম এবং দেশের ছাত্রসমাজের মধ্যে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরেন। তারা বলেন, বিগত সময়ের নির্যাতন-নিপীড়ন সত্ত্বেও শিবিরের নেতাকর্মীরা অটুট দৃঢ়তা ও ত্যাগের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও জনপ্রিয় করে তুলেছে। তারা দেশের যুবসমাজকে ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে দেশগঠনে অংশ নেওয়ার আহ্বান জানান। র‍্যালিতে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজউদ্দীন খান। এছাড়া মেহেরপুর জেলা শিবিরের সভাপতি আব্দুস সালাম, সেক্রেটারি সাইদুর ইসলাম, সাবেক সভাপতি সোহেল রানা ডলার, ইকবাল হুসাইন, শাকিল হোসেন সাব্বির, আবু সাঈদ সম্রাট, মেহেদী হাসান, সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন স্তরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই কর্মসূচির মাধ্যমে মেহেরপুর জেলা শিবির নেতৃত্ব তাদের সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তার প্রতিফলন ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। সংগঠনের নেতারা আগামী দিনগুলোতে আরও ব্যাপক কর্মসূচির মাধ্যমে ছাত্রসমাজকে ইসলামী আদর্শে উদ্বুদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com