মোঃ লিখন ইসলাম ( নীলফামারী প্রতিনিধি)
আসন্ন ১২ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৭ ফেব্রুয়ারী নীলফামারীর ডিমলা উপজেলা নাউতারা ইউনিয়নে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির পক্ষে নীলফামারী-১ ডোমার ডিমলা আসনে গাভী প্রতিক এমপি পদ প্রার্থী জেবেল রহমান গাণির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে
সভায় সভাপতিত্ব করেন আব্দুস জলিল।
প্রধান অতিথি জেবেল রহমান গাণি এমপি পদ প্রার্থী নীলফামারী-১। বিশেষ অতিথি মশিউর রহমান গাণি আনাছ। জাকারিয়া হোসেন রাজুসহ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির শীর্ষ ও স্থানীয় নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ভোটাধিকার নিশ্চিতকরন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা , জনগনের ন্যায় বিচার সুশাসন, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং এলাকার সার্বিক উন্নয়ন করাই হলো ন্যাপ পার্টির লক্ষ ও উদ্দেশ্য।
ডোমার ডিমলা উন্নয়ন করতে হলে গাভী প্রতিকে ভোট দিয়ে ন্যাপ পার্টিকে বিজয়ী করতে হবে। নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য সকলের সহযোগীতা একান্ত প্রয়োজন।