বিএনপির ভাইস চেয়ারম্যান মিন্টুর নিরাপত্তা চেয়ে ডায়েরি

আপলোড সময় : ০৮-০২-২০২৬ ১২:৪৩:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০২-২০২৬ ১২:৪৩:৫২ অপরাহ্ন



ফেনী–৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর জীবনের নিরাপত্তা চেয়ে থানায় ডায়েরি করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দাগনভূঞা থানায় আবদুল আউয়াল মিন্টুর পক্ষে তার নির্বাচনী এজেন্ট মোহাম্মদ শামছুদ্দিন একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ডায়েরিতে উল্লেখ করা হয়, গত ৪ ফেব্রুয়ারি বিকেল আনুমানিক ৪টায় ৮ নং জয়লঙ্কর ইউনিয়নে জামায়তের নির্বাচনী সভার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিনের সভায় মেজবাহ উদ্দিন সাঈদ আবদুল আউয়াল মিন্টুকে উদ্দেশ্য করে বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. শফিকুর রহমান ক্ষমতায় গেলে আপনি কোথায় পালিয়ে যাবেন? শেখ হাসিনা ভাত রেখে পালিয়ে গেল!’

আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি দম্ভ করে হুমকি দিয়েছে এবং বিভিন্ন মাধ্যমে নিয়মিত হুমকি প্রদান করছে। এতে মিন্টু তার সম্মানহানি এবং ব্যক্তিগত নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে মেজবাহ উদ্দিন সাঈদকে একাধিকবার কল দিয়েও সাড়া মেলেনি।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জিডির বিষয়ে কোর্টের অনুমতি ছাড়া আমাদের কিছু করার নেই। সাধারণ ডায়েরি যে কেউ করতে পারে। একটা মানুষ সাধারণ ডায়েরি করে তার কোনো প্রয়োজনে, এটি গোপনীয় একটা বিষয়।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com