​নির্বাচনে আনসারদের যে কঠোর বার্তা দিলেন মহাপরিচালক

আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৫:৪৭:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৫:৪৭:০৪ অপরাহ্ন



আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের গাফিলতি বা পক্ষপাতের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। রোববার সকালে জেলা স্টেডিয়ামে আনসার সদস্যদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যদি কেউ দায়িত্ব পালনে গাফিলতি করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি কোন সদস্য যদি পক্ষপাতমূলক আচরণ করে, তাকে জেলেও যেতে হবে।

মহাপরিচালক আরো সকল সদস্যকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি বলেন, আমাদের দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়, ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাও। কেউ যদি এই নিয়মানুগ দায়িত্বে ব্যর্থ হয়, তা সহ্য করা হবে না।

অনুষ্ঠানে আনসার বাহিনীর উপ মহাপরিচালক ড. সাইফুর রহমান এবং চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ড মোস্তাক আহমদ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com