মোঃ লিখন ইসলাম (নীলফামারীপ্রতিনিধি)
আজ ৮ ফেব্রুয়ারী নীলফামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে জামায়াতের মহিলা শাখার উদ্দোগে স্মরণকালের শ্রেষ্ঠমিছিল অনুষ্ঠিত হয়েছে বলে ধারণা করছেন অনেকে।
ইতিপূর্বে নীলফামারীতে বাংলাদেশ জামাতে ইসলামের মহিলা বিভাগের উদ্যোগে কখনো কোন ধরনের মিছিল অনুষ্ঠিত হয়নি কিন্তু আজকের এই মিছিলে কয়েক হাজার মহিলা কর্মী অংশগ্রহণ করে নীলফামারীর নির্বাচনী ময়দানে এক নতুন বার্তা প্রেরণ করেছে।
মিছিল শেষে মহিলা জামায়াতের পক্ষ থেকে একজন বক্তা বলেন, জামায়াতে ইসলামী নারীদেরকে ঘরে বন্দী করে রেখেছে এই কথাটি ভুল।
তিনি বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের স্ত্রী একজন কর্তব্যরত ডাক্তার এবং সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য ছিলেন।
আমীরে জামায়াতের মেয়ে তারাও ডাক্তার অথচ যারা নারী স্বাধীনতার কথা বলে তাদের অনেকের স্ত্রী ডাক্তার হওয়া সত্বেও তাকে তার পেশায় কন্টিনিউ করতে দেওয়া হয় নাই।
সেখান থেকে প্রমাণিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী নারীদের অধিকার খর্ব করে নাই বরং নারীদেরকে সন্মানীত করেছে।