নির্বাচনী আচরনবিধী লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা করলেন জমিয়ত প্রার্থী

আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০২:১১:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০২:১১:২৯ অপরাহ্ন


মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি) :

আসন্ন ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরনবিধী মেনে প্রচারনায় ব্যস্ত সকল প্রার্থীগণ। কিন্তু সেই নির্বাচনী আচরণবিধির তোয়াক্কা না করে  বাংলাদেশ জমিয়তে ওলামা ইসলাম এর মনোনীত খেজুর গাছ মার্কার প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দী। 

৮ ফেব্রুয়ারী রাত ১২ টার দিকে ডিমলা উপজেলার নাউতারা  ইউনিয়নের পূর্ব সাতজন গ্রামে তার দলীয় লোকজন নিয়ে নির্বাচনী প্রচারনা পরিচালনা করে বলে অভিযোগ পাওয়া যায়। 

খবর পেয়ে ঘটনাস্থলে গেলে মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দী ও তার দলীয় নেতাকর্মীদের দেখা পাওয়া যায়। ঘটনাস্থলে দেখা যায় মাওলানা মজলিসা আফিন্দি তার নিজস্ব খেজুর গাছ প্রতিকের স্টিকার লাগানো একটি মাইক্রোবাসে বসেছিলেন এবং সথে ওই গাড়িতে আরো কয়েকজন নেতাকর্মী ছিল।
আর একটি প্রাইভেট কারে আরো কয়েকজন নেতাকর্মী বসা ছিল এবং সাথে ছিল পাঁচ থেকে সাতটি মোটরসাইকেলের বহর।
ঘটনা স্থলে স্থানীয় জনতা নির্বাচন নিয়ে আসরনভীতি লঙ্ঘনের কারণে ও কালো টাকা প্রবেশের সন্দেহে আটক করলে সেখান থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে মাওলানা মনজুরুল ইসলাম আফিনদিকে কয়েকবার প্রশ্ন করা হলেও তিনি এর কোন দেয়নি। এই নিয়ে জনগণের মনে বিভিন্ন সংসয় দেখা দিয়েছে। জনগণের কথা জনগণ কাহাকে ভোট দিবে সেটা তাদের নিজস্ব বিষয় কিন্তু এতো রাতে নির্বাচনী আচরনবিধী লঙ্ঘন করে প্রশাসনের চোখ ফাকি দিয়ে কিভাবে প্রচারণা চালায়।

 

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com