কালাইয়ে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বারীর নির্বাচনী জনসভা

আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০৭:০৫:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০৭:০৫:৫৬ অপরাহ্ন


জয়পুরহাট প্রতিনিধি  মো: মিশিকুল মন্ডল 


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে ধানের শীষের প্রার্থী জনাব মো: আব্দুল বারীর সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি২০২৬ইং) বিকেলে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে কালাই উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়।

কালাই উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে এবং কালাই পৌর বিএনপির আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান তালুকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ আব্দুল বারী বলেন, "দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপির কোনো বিকল্প নেই।

জয়পুরহাট-২ আসনের উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা করার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিয়েছি। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।"

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপি, কালাই উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা তাদের  নেতাকর্মীদের প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট ও দোয়া চাওয়ার আহ্বান জানান।

উক্ত নির্বাচনী জনসভায় কালাই উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগানে সভাস্থল মুখরিত করে রাখেন এবং জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শেষে সভাপতি সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com