​ঝালকাঠি-২ আসনে ধানের শীষকে সমর্থন দিল জাতীয় পার্টি

আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০৭:১৫:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০৭:১৫:৩৬ অপরাহ্ন


এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) জেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনু ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

প্রেস বার্তায় উল্লেখ করা হয়েছে, ঝালকাঠি-২ আসনটিতে লাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী না থাকায় জেলা জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে আসনটিতে বিএনপির প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টোকে সমর্থন দেয়া হয়েছে।

আসনটিতে জাতীয় পার্টি ধানের শীষ প্রতীকে ভোট দেবে। তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক গণভোটে ‘না’ এর পক্ষে থাকবেন বলেও প্রেস বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, জেলায় মোট সংসদীয় আসন ২টি। এরমধ্যে জেলার রাজাপুর ও কাঁঠালিয়া নিয়ে ঝালকাঠি-১ এবং জেলা সদর ও নলছিটি নিয়ে ঝালকাঠি-২ আসন। ঝালকাঠি-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন দাখিল করলেও তার মনোনয়ন বাতিল হয়। তবে ঝালকাঠি-১ আসনটিতে লাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com