বগুড়া শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি
মোঃ মোস্তাকিম রুবেল
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের মোকামতলায় নির্বাচনী প্রচারণার শেষ দিনে ধানের শীষের মিছিল ও সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।
সোমবার সন্ধ্যা ৭টায় মোকামতলা বন্দরে আয়োজিত বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য মিছিলে অংশ নেন ধানের শীষ মার্কার প্রার্থী মীর শাহে আলম।
সংক্ষিপ্ত বক্তব্যে মীর শাহে আলম বলেন, ধানের শীষের গণজোয়ার শুরু হয়েছে। ইনশাআল্লাহ বিজয় অতি সন্নিকটে।
ঐক্যবদ্ধ থেকে ১২ ফেব্রুয়ারী ধানের শীষের বিজয় নিশ্চিত করুন।
এ সময় পুরো মোকামতলা বন্দর এলাকা স্লোগান, মিছিল ও জনতার ঢলে উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।
মোকামতলাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে অন্তত ২০ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল ও সমাবেশে যোগ দেন।
নির্বাচনী প্রচারণার শেষ দিনে এমন জনসমাগম ধানের শীষের পক্ষে শক্ত অবস্থানের বার্তা দিয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।