এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই

প্রতিপক্ষকে আমরা কখনোই দুর্বল মনে করিনা,

আপলোড সময় : ১০-০২-২০২৬ ০৩:১৬:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০২-২০২৬ ০৩:১৬:১৭ অপরাহ্ন


রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা  ॥

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগির বলেছেন, এবার আমাদের স্বাধীনভাবে ভোটের মাধ্যমে নিজেদেরে মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি।


নির্বাচন নিরপেক্ষ হবে তবে কিছুটা তো সঙ্কা থেকেই যায়,  আশা প্রকাশ করছি এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোন সুযোগ নেই। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, গত ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যাশা রয়েছে।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে রাষ্ট্র সংস্কারের একটি বড় সুযোগ সৃষ্টি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে বলে আমরা মনে করছি।

ফলাফলের গ্রহণযোগ্যতার বিষয়ে মীর্জা ফকরুল বলেন, আমরা সব সময়ই ফলাফল গ্রহণ করেছি, ২০০৮ সালে বিএনপি যখন ৩০ টি আসন পেল তখন আমরা সংসদে গিয়েছি। এবার আমরা আশাবাদী বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাবে।

জামায়াত ও প্রতিপক্ষের মাঠ গোছানো প্রসঙ্গে তিনি বলেন, জামাত খুব কৌশলী দল। তারা খুব অপপ্রচার চালায়,ধর্মকে ব্যবহার করে, চরিত্র হনন করে।

জামায়াত কৌশলগতভাবে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে এবং ভুয়া সংবাদ ছড়ানোর চেষ্টা করছে। তবে আমি জনগণকে বোকা ভাবি না । অপরদিকে বিএনপি ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী।

এছাড়াও প্রতিপক্ষকে আমরা কোনদিনই দুর্বল মনে করি না। সে যেমনই হোক, তাকে সবল মনে করেই আমরা আমাদের কাজ চালাই।

এসময় তার সাথে জেলা বিএনপির সাধারন সম্পাদক পয়গাম আলী সহ দলের অন্যান্য নেতাকর্মীরা সহ এবং প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com