ঠাকুরগাঁওয়ে শীত শেষ না হতেই আম গাছে মুকুল উঁকি দিচ্ছে।

আপলোড সময় : ১১-০২-২০২৬ ০২:১৩:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০২-২০২৬ ০২:১৩:৫৯ অপরাহ্ন
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে শীত মৌসুম পুরোপুরি শেষ না হতেই জেলার বিভিন্ন এলাকায় আমগাছে মুকুল দেখা দিতে শুরু করেছে। হালকা শীত আর রোদেলা আবহাওয়ার কারণে গাছে গাছে মুকুল আসায় কৃষক ও বাগান মালিকদের মাঝে আশার সঞ্চার হয়েছে। সদর উপজেলা ছাড়াও রাণীশংকৈল, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, বেশিরভাগ আমগাছেই মুকুল ধরেছে। বিশেষ করে দেশি জাতের আমগাছে আগেভাগেই মুকুল আসতে শুরু করেছে। স্থানীয় আমচাষিরা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের ভালো ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়া, ঘন কুয়াশা বা কালবৈশাখী ঝড় হলে মুকুল নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। কৃষি অফিস জানায়, আগাম মুকুল আসা স্বাভাবিক বিষয় হলেও এ সময় সঠিক পরিচর্যা জরুরি। মুকুল রক্ষায় প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। সব মিলিয়ে শীত বিদায় নেওয়ার আগেই আমগাছে মুকুল দেখে আশাবাদী হয়ে উঠেছেন ঠাকুরগাঁওয়ের আমচাষিরা। রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com