আজ আবাবিল নেই, হস্তী বাহিনী ও নেই, নেই শাহাদাতের পূর্ণতা, নেই আজ অনুশোচনা আর প্রার্থনা আকাঙ্ক্ষা।

আপলোড সময় : ১৪-০২-২০২৬ ০২:১৯:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০২-২০২৬ ০২:১৯:৫৯ অপরাহ্ন




রিপোর্টাস . কে - জামান সজীব

আজ উঁচু হয়েছে জালিমের তলোয়ার, নিচু করেছি আমার মাথা, 
জালিমের সাহস এতটাই পাহাড় চূড়ায় আহরণ করেছে, 
যা শুরু ছিল হাতের আঙ্গুল দিয়ে এখন বুঝি পুরো হাত তার।

আজ আলো আছে অন্ধকারে, তবে কি হৃদয়ের সব নুর হারিয়ে,
আজ শব্দ আছে যনতার ঢলে, তবে কি আল্লাহু আকবার ধ্বনিতে ফুরিয়ে।

আজ রক্ত আছে, রক্তাক্ত শরীরও আছে, শুধু নেই আকাশে উড়ে  বেড়ানো পাখিগুলো,
কবর আছে, কবরের পাহারাদারও আছে, কবর দেবার মানুষগুলোর বড়ই অভাব।

দরদ আছে মায়াও আছে, ভালোবাসারও অভাব নেই, হৃদয় বয়ে ঘুরে আসা অশ্রু সিক্ত চোখের পানির অভাব।

সাহস আছে সংগ্রাম ও আছে, অন্যায় প্রতিবাদ করার তলোয়ার ও আছে,
আছে সিদ্ধান্তবিহীন ঐক্যে!

তাহাজ্জুদ আছে দোয়াও আছে, বেদনায় সিক্ত মনের ভুলে যাওয়া নিশ্চুপ রাগও আছে, 
আছে শাহাদাতের ধ্বনি তুলে সামনে যাওয়ার অভাবের অনুরাগ।

শহর আছে শহরের ইটও আছে, শুধু নেই দালানগুলো!
আজ কাফনের কাপড়ের কতই না অভাব!!

অভিযোগ আছে অভিযোগ শোনার মানুষ ও আছে ,আছে সালিশ বিহীন সমাজ !

 আবেগ আছে, আবেগ ধারার মানুষ ও আছে, সাথে  বিবেক বিহীন অসভ্য সমাজ!!!

আজ খাবার আছে খাবার তৈরীর কারিগর আছে, নেই শুধু খাবার খাওয়ার প্রতিনিধিরা!

আজ তোমার ভাইয়ের পবিত্র লাশের গন্ধে ছুঁয়ে গেছে বাতাসের আগেও, তুমি সুগন্ধি লাগিয়ে সুবাস ছড়াতে চাও?

আমাদের আল্লাহ এক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এক যেনো উদ্দেশ্য এক হয় ।

এক হাত নিয়েছে তাতে কি, আর এক হাত মজবুত করি, শাহাদাতের খাতায় হাজিরা দিয়ে ,
 জান্নাতি শুধা পান করি। 
এ খাতা এসেছে আল্লাহর পক্ষ হইতে হতে...।

অবশ্যই আমরা ইমাম মাহদীর  যুদ্ধের সঙ্গী হব শাহাদাতের ভালোবাসা হৃদয়ে ধারণ করে, ভালোবাসার তামান্না ছড়িয়ে দিব পৃথিবী আকাশে।

আজ পবিত্র ভূমি মানুষের গোশত টুকরোর বাজার তৈরীর এক মিলন মেলা,
 ডান কি বা বামে ধ্বংসস্তূপ আর আগুনের লেলিহান শিখা, যেখানে জেগে ওঠা মানবতার শত্রুদের আড্ডাখানা। 

আজ বুঝি পৃথিবীকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলার অপেক্ষার প্রহর গুনছি।

নেই আজ কোমল হৃদয়ের ছোট্ট ডানা মেলা  পাখিগুলো, যাদের উড়িয়ে  রাঙ্গিয়ে দেওয়ার কথা ছিল উর্দু গগন ,

পবিত্র ভূমিতে শহীদের রক্তে জান্নাতি বৃক্ষগুলো পৃথিবী জুড়ে ডালপালা ছড়িয়ে দিচ্ছে। 

আমিও সঙ্গী হবো জালিমের রক্তে রাঙিয়ে দুহাতে ইনসাফ প্রতিষ্ঠিত করার। 

হৃদয়ের দুচোখের তীক্ষ্ণ দৃষ্টিতে সানিতো তলোয়ার , হাতে নিয়ে আমি প্রস্তুত , শুধু তোমাদের মিলিত ভালোবাসার সংগ্রাম ছায়া হবে ঐদিন।

পৃথিবী তুমি জেনে নাও আমার অপরাধ আমি প্রত্যাশিত, মুনাফিকদের ন্যায় ,
হাজার নয় পুরো ছায়াতল ধ্বংস হলেও আমার কি যায়, আমি তো আজ সব উজাড় করেছি শত্রুদের পায়।

হে পৃথিবীর মানুষ আজ আমরা নবীন বরণে মেতে উঠেছি, তবে জেনে নিও, ফেরেশতাদের বরণ অনেক উত্তম।

আজ খোলা আকাশের নিচে মুক্ত জেলখানায় মুক্তি পাওয়াটাই বড় অপরাধ! 
 বাতাসে নেওয়া নিঃশ্বাস ভারী হয়ে গলা চেপে ধরার মতো;তবে বুঝি আর প্রণয়ের প্রজাপতি হয়ে আকাশছোঁয়ার গল্প বোনাটা ইচ্ছায় রয়ে যাবে!

 আজ কেন সোজা সাপ্টা সংগ্রামী পিছিয়ে নীরবতার তসবি গুনছি, ইয়া আল্লাহ ,!!!
আমি জানি যে বিশ্বাস রাখে সে উড়তে পারে।
 আর হৃদয় থেকে যে কথা আসে তা প্রভাব রাখে।

হে মুসলিম যুবক আজ ইনসাফ প্রতিষ্ঠিত করার যুদ্ধের দামামা বেজে উঠেছে,
তুমি হাতগুটে বসে থেকো না, 
শাহাদাতের ভালোবাসা কতই না উত্তম।
এসো শামিল হই শাহাদাতের সেই সংগ্রামী মিছিলে।।।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com